বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

হজ শেষে আজ থেকে শুরু হচ্ছে দেশে ফেরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষে এবার দেশে ফেরার পালা। আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত। 

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্যে ১৯ জন সৌদি আরবে গিয়ে মারা গেছেন।

হজের আনুষ্ঠানিকতা শুরু হয় গত ৪ জুন। সেদিন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে মূল কার্যক্রম সম্পন্ন করেন। পরে হাজিরা বিদায়ি তাওয়াফ ও সাঈ করে হজের আনুষ্ঠানিকতা সমাপ্ত করেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে তাপজনিত রোগের ঘটনা গত বছরের তুলনায় ৯০% কমে গেছে। তাপজনিত রোগের কারনে হাসপাতালে ভর্তি হওয়া বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রোগীদের উল্লেখযোগ্য বৃদ্ধি বা অস্বাভাবিক সংখ্যা দেখা যায়নি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ