বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

বিদায়ি তওয়াফ শেষে ফিরতে শুরু করেছেন হাজিরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবারের পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মিনায় অবস্থান করে জামারাতে কংকর নিক্ষেপের মাধ্যমে সম্পন্ন হয় হজের সব আনুষ্ঠানিকতা। সবশেষ বিদায়ি তওয়াফ ও সাঈ’র মাধ্যমে লাখ লাখ হাজি এবার নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। তবে যারা আগে মদিনা জিয়ারত করেননি তারা এবার মদিনায় যাচ্ছেন।  

বাংলাদেশ থেকে এবার প্রায় ৮৭ হাজার নারী-পুরুষ হজ পালন করেন। ইতোমধ্যে সবাই সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। আগামীকাল ১০ জুন শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। চলবে মাসজুড়ে।  

হজের আনুষ্ঠানিকতা শুরু হয় জিলহজ মাসের ৮ তারিখে, যখন হাজিরা মিনা পৌঁছান। এরপর ৯ জিলহজে আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং ১০ জিলহজে পশু কোরবানি ও শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে মূল কার্যক্রম সম্পন্ন করেন। হজের শেষ দিনে হাজিরা বিদায়ী তাওয়াফ ও সাঈ করে হজের আনুষ্ঠানিকতা সমাপ্ত করেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে তাপজনিত রোগের ঘটনা গত বছরের তুলনায় ৯০% কমে গেছে। তাপজনিত রোগের কারনে হাসপাতালে ভর্তি হওয়া বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রোগীদের উল্লেখযোগ্য বৃদ্ধি বা অস্বাভাবিক সংখ্যা দেখা যায়নি। 

২০২৪ সালের হজ মৌসুমে মক্কায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সেসময় অন্তত ১,৩০১ জন হাজি প্রাণ হারান এবং ২,৭৬৪ জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হন। 
এই পরিস্থিতির পর হজ মৌসুমে তাপজনিত রোগ প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সৌদি আরব।

কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও রিসার্চ সেন্টারের গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা বাড়লেও হিটস্ট্রোকের ঘটনা ৭৪.৬% ও মৃত্যুহার ৪৭.৬% কমে গেছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ