বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

বাগেরহাটে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউটের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৪ জুন বুধবার বিকেলে উপজেলার কাঠালতলা মোড় এলাকায় নির্মাণাধীন গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউট চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম। আরো উপিস্থিত ছিলেন গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফকিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (গোরা) এবং জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ হেমায়েত উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিন, উপজেলার পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারের মধ্যে চাল, আলু, পেয়াজ, ডাল, তেল, সেমাই, চিনি, গুরো দুধ, বাদাম-কিসমিসসহ ১২ ধরনের পন্য রয়েছে।

গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউট এ দায়িত্ব থেকে উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এখানে একটি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেটা দ্বীনি শিক্ষার সাথে সাথে আন্তর্জাতিক ভাবে পাল্লা দেওয়ার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা থাকবে।

এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে এমন শিক্ষা প্রতিষ্ঠান হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ