গাজী তাওহীদ বিন মুমতাজ
অদ্য ২৩/০৫/২০২৫ ঈসাব্দ শুক্রবার বাদ জুমা যশোর দড়াটানা ভৈরব চত্ত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল করীম যশোরী। শুক্রবার বাদ জুমআ দুপুর ২ টায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্ত্বর থেকে মিছিল বের হয়ে চৌরাস্তা মোড় প্রাঙ্গনে যেয়ে শেষ হয়। এই সময় মহান আল্লাহর নিকট দোআ কামনার মাধ্যমে মিছিল ও সমাবেশ শেষ করেন নেতৃবৃন্দ।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী, কওমী মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষজন।
উক্ত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ ২০১৩ সালের শাপলা চত্তà§
