রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

সৈকতে আমেরিকান সেনাবাহিনীর সদস্যরা, জনমনে মিশ্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিশেষ উদ্ধার প্রশিক্ষণ পরিচালনা করেছে আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী। গত ১৮ মে শুরু হয়ে ২১ মে বুধবার পর্যন্ত চার দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন কক্সবাজার জেলার ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপক কর্মী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার অঞ্চলের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত এলাকার দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা এবং সমুদ্রতীরবর্তী দুর্যোগে দ্রুত সাড়াদানের কৌশল শেখানো হয়েছে এ প্রশিক্ষণে।

বুধবার (২১ মে) সকালে কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। সমাপনী দিনে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা।