রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

হাফেজ সিয়ামের মাদরাসা গড়ার স্বপ্ন কেড়ে নেয় ফ্যাসিস্টের বুলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজে কোরআন ও নিবেদিতপ্রাণ মাদরাসা ছাত্র সিয়ামের ইসলামি শিক্ষার প্রতি ছিল গভীর ও অকৃত্রিম অনুরাগ—এ যেন ছিল তার হৃদয়-মন, চিন্তা-চেতনা ও স্বপ্নের মূলমন্ত্র। কিন্তু নিজ গ্রামে, তার বাড়ির আশেপাশে কোনো মাদরাসা না থাকায় তার অন্তরে জন্ম নেয় এক অভাববোধ, এক বেদনা—যা তাকে তাড়িয়ে বেড়াত সারাক্ষণ।

একসময় সেই বেদনাই রূপ নেয় এক অটল ও পবিত্র সংকল্পে—নিজ হাতে একটি মাদরাসা গড়ে তুলবেন তিনি, সমাজে ছড়িয়ে দেবেন ইসলামের আলো, জ্ঞানের আলো। যেখানে শিশুরা কোরআনের আলোয় আলোকিত হবে, গ্রামে ছড়িয়ে পড়বে ঐশী জ্ঞানের দীপ্তি, দূর হবে অজ্ঞানতার, অশিক্ষার অশুভ অন্ধকার।

তিনি সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়েও যান। এলাকাবাসীর কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে শুরু করেন স্বপ্নের মাদরাসা প্রতিষ্ঠার আন্তরিক