বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “বাঁধন” এর আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম 

স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সাল থেকে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন “বাঁধন” কাজ করে আসছে৷ 

আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) বেলা ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ড. ইউনূস ভবনে আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু করলো বাঁধন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়ামকে আহবায়ক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিব আহমেদকে সদস্য সচিব করে “বাঁধন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” পরিবার যাত্রা শুরু করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাঁধন-এর রক্তদাতাদের দ্বারা আমি উপকৃত হয়েছি। তাদের এই ঋণকে শোধ করতে আমার সামর্থ্য থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।’

বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ শামীম গাজী। প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধনের প্রতিষ্ঠাকালীন সময়েই যুক্ত ছিলাম। আজ ২৮ বছর পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁধনের অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত অনুভব করছি।’

বাঁধন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের আহ্বায়ক সৈয়ব আহমেদ সিয়াম জানান, ‘স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন “বাঁধন” সারাদেশে এপর্যন্ত ১১ লক্ষাধিক ব্যাগ রক্তদান করেছে। ঢাবি, রাবি, জাবি, বুয়েট, বাকৃবি সহ সারাদেশে বাঁধনের কার্যক্রম রয়েছে। আলহামদুলিল্লাহ, আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এর যাত্রা শুরু হলো। আমরা রক্তদানে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ