বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আলমডাঙ্গায় 'বিশ্ব বই দিবস' উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশ্ব বই দিবস উদযাপিত হয়েছে। ইসলামিক কালচার সেন্টার 'আবর্তন' আজ ২৩ এপ্রিল বুধবার বিকেলে বই দিবস উপলক্ষে একটি মজলিসের আয়োজন করে। মজলিসে উপস্থিত পাঠক ও সুধীজনেরা বই সম্পর্কে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতিচারণা, বই পাঠের উপকারিতা ও প্রয়োজনীয়তা এবং দিবসটি উদযাপনের লক্ষ-উদ্দেশ্য ইত্যাদি বিষয় তুলে ধরে আলোচনা করেন। 

শহরের আনন্দধাম এলাকায় কুমার নদের তীরে আয়োজিত এ বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইমদাদুল হক, মাহফিল উদ্দিন মানিক,  নাদিউজ্জামান রিজভী, সনি মল্লিক, মুহাম্মদ আব্দুল্লাহ, সাদিব আল মাহমুদ প্রান্ত, আবু শুআইব শিমুল, আব্দুল্লাহ ইবতিসাম, সারজিল হাসান, আফনাব আহমাদ নাহিয়ান প্রমুখ। 

উল্লেখ্য, বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। তিনি তার ভাবগুরু ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যু বরণকারী বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেসের মৃত্যু দিনটি স্মরণীয় করে রাখতে ১৯২৩ সাল থেকে উক্ত দিবসটি বই দিবস হিসাবে পালন করা শুরু করেন। ইউনেস্কো ১৯৯৫ সালে দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। সে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটিতে বইপড়ার অভ্যাস গড়ে তোলা, বইয়ের কপিরাইট সংরক্ষণ এবং বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে আরও সচেতন করার প্রতি জোর দেওয়া হয়ে থাকে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ