বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নারায়ণগঞ্জে মাদককারবারিকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 নারায়ণগঞ্জের বন্দরে রনি (৩২) নামে এক মাদককারবারিকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে।
রনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পথচারীরা রনিকে উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে কারা, কী কারণে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ওসি আরো জানান, রনি এলাকায় মাদককারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ