দীর্ঘ এক মাস সিয়ামসাধনার শেষে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন স্থানে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানেরা মিলিত হয়েছেন ঈদগাহে। সোমবার সকালে পূর্ব-নির্ধারিত সময় অনুযায়ী সেসব ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতগুলোতে হাজার হাজার মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকাল সাড়ে ৮ টায় ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল ও বিএনপি নেতা অ্যাডভোকেট সুমন পারভেজ ঈদের নামাজ আদায় করেন।
এ সময় বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভাঙ্গায় প্রধান বৃহত্তর ঈদà