রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ

গণহত্যাকারী আ. লীগ নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ 

জুলাই গণহত্যায় অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং পুনর্বাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বদলীয় ছাত্রজনতা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যৌথ উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টায় সর্বদলীয় ছাত্রজনতা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যৌথ উদ্যোগে এ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের কলেজ রোড থেকে শুরু করে চৌমুহনা হয়ে হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড এবং স্টেশন রোড প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নিলয় রশীদের সভাপতিত্বে ও  প্রতিনিধি নাইম আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ à