বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ষণ প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখা আমাদের জন্য প্রয়োজন। সম্প্রতি প্রধান উপদেষ্টা কর্তৃক একজন জন্মগত পুরুষকে 'অদম্য নারী' পুরস্কার সুকৌশলে সমাজে পশ্চিমা বিকৃত যৌন মতবাদ প্রসারের সচেতন প্রচেষ্টা চলছে। এ ধরণের প্রয়াস অবক্ষয়ের পথকে আরো প্রশস্ত করবে। ধর্ষণ প্রতিরোধে ইসলামি শারিয়ার বিধান প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক শাস্তি ধর্ষণ প্রতিরোধে  বিদ্যমান আইনের চেয়ে বেশি কার্যকর।

আজ সোমবার (১০ মার্চ)  উলাম-জনতা ঐক্য পরিষদের আয়োজনে ধর্ষণ ও অবক্ষয়ের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, আবু তাসমিয়া আহমাদ রফিক, ডা.মেহেদী হাসান, জাকারিয়া মাসুদ, মাওলানা তানযীল আরেফিন আদনান, মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা RAB কর্মকর্তা আলেপ কর্তৃক রোজার মধ্যে পর্দানিশীন মুসলিম নারীকে আয়না ঘরে ধর্ষণ, লক্ষীপুরের রামগতির বিচার না পেয়ে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যা ও মাগুরার ৮ বছরের শিশু আছিয়াকে নির্মমভাবে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 বক্তারা ধর্ষণ ও সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রচলিত সিষ্টেম পরিবর্তন করে শরয়ি বিচার ব্যবস্থা অনুযায়ী ধর্ষকের শাস্তি কার্যকর করার আহ্বান জানান।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ