শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক

‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান বাজিয়ে ভাঙা হলো বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গানের তালেতালে ভবনের দেয়ালে পড়ছে এক্সকাভেটরের আঘাত। দুমড়েমুচড়ে ভেঙে পড়ছে প্রাচীর, ভবনের খুঁটি ও দেয়াল। উৎসুক জনতা আনন্দে দাঁড়িয়ে দেখছেন। এ দৃশ্য দিনাজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়ির প্রাচীর ভাঙার।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের হাসপাতাল মোড় এলাকায় ইকবালুর রহিমের বাড়ি ভাঙা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে শহরের বাসুনিয়াপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের কার্যালয়ও একইভাবে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


এ সময় দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে। 

এর আগে ৪ আগস্ট বিকেলে ইকবালুর রহিমের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। পরদিন অর্থাৎ সরকার পতনের দিন বিকেলে আওয়ামী লীগ দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। দলীয় দুটি কার্যালয় পরিত্যক্ত অবস্থায় থাকলেও মাস দুয়েক আগে ইকবালুর রহিমের বাড়ির জায়গায় তারকাঁটাসহ সুউচ্চ প্রাচীর নির্মাণ করা হয়েছিল। সেই প্রাচীরটি দ্বিতীয়বারের মতো গুঁড়িয়ে দেওয়া হয় ।

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অন্তু খান বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ছাত্র-জনতা একত্রিত হয়ে ফ্যাসিবাদের আস্তানা মুছে ফেলার কাজটি করেছি। আমাদের ছাত্র প্রতিনিধি একরামুল হক আবির, বাদশা আল কাউসার, মিজান মিরাজ, ফয়সালসহ অসংখ্য ছাত্রনেতা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও ছিলেন।’

এমএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ