শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ গঠিত হয়েছে। এতে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের বিভাগীয় প্রধান ও রাজাপুর নুরুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সভাপতি করা হয়েছে।

জানা গেছে, মাধবপুর উপজেলা প্রকৃত নেতৃত্বের আসনে স্থান দিয়েছে একজন বিজ্ঞ ও যোগ্য আলেমকে। তারা আশা করছেন, তাঁর মাধ্যমে মাধবপুরবাসীর স্বপ্ন পূরণ হবে।

মাধবপুর উপজেলার অনেক আলেম দেশে-বিদেশে বড় প্রতিষ্ঠানের দায়িত্বে আছে। তবে এলাকার নেতৃত্বে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। তারা আশা করছে মুফতি রফিকুল ইসলাম আল মাদানী সবাইকে নিয়ে উদার মনে কাজ করার ও নেতৃত্ব দেওয়ার পূর্ণ যোগ্যতা আছে।

মুফতি রফিকুল ইসলাম আল  মাদানী হরষপুর মাদ্রাসা, গুলমোকাপন মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, ভারতের দারুল উলুম দেওবন্দ ও সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে।

এছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন হরষপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা সিরাজুল ইসলাম খান।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম।

সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা এনামুল হক খান শিক্ষা সচিব ও শায়খুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম হরষপুর।

সহ-সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী (মুহতামিম দারুল কুরআন মাধবপুর) ও মাওঃ নজরুল ইসলাম মুহতামিম দারুল উলুম তেমুনীয়া।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ