রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

সুনামগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্তে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতার যুবককের নাম মোশাররফ (২৫)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার দোয়ারা বাজার উপজেলার পেকপড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দলিয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার হাবিলদার নিশিকান্তের নেতৃত্বে উপজেলা সীমান্তের পেকপাড়া নামক স্থান থেকে তাঁকে মালামালসহ আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, কাতারের ৭ রিয়াল, একটি মোটরসাইকেল, মোবাইল জব্দ করে টহলদল।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্তে টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ