বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

রূপগঞ্জে তিন কারখানায় জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণের দায়ে অনিক নিট কমপোসিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর স্টিল মিল কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে উপজেলার ভুলতা, রূপসী ও বরপা এলাকায় কারখানায় অভিযান পরিচালনা করে এ তিন কারখানাকে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, উপজেলার কয়েকটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগেরভিত্তিতে অভিযান করা হলে এ তিন কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের সত্যতা পাওয়া যায়।

এ সময় অনিক নিট কমপোসিট কারখানাকে দেড় লাখ টাকা, এসিএস টেক্সটাইল মিল কারখানাকে ১ লাখ টাকা ও বিক্রমপুর স্টিল মিল কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ