রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

অধ্যক্ষের পদত্যাগ চেয়ে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহটে একজন কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।পরে তারা এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যাক্ষ আব্দুর রউফ সরকারের পদত্যাগের দাবিতে সোমবার সকাল থেকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশের ন্যায় ওই কলেজের  শিক্ষার্থীরাও অংশ নিলে অধ্যক্ষ আব্দুর রউফ সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে সকল শিক্ষার্থীকে বুদ্ধি প্রতিবন্ধী বলে আখ্যায়িত করেন।

অপর দিকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার নানা নেশা জাতীয় দ্রব্য সেবনের ছবি উঠে আসে। অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের সাথে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে কালীগঞ্জ উপজেলার-সাবেক উপজেলা চেয়ারম্যান রাকিবুজ্জামানের সাথে সুসম্পর্ক থাকায় এত দিন নানা দুর্নীতি করলেও দেখার কেউ ছিলো না বলে শিক্ষার্থী এ এলাকার মানুষের অভিযোগ রয়েছে বিস্তর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ