রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

গাইবান্ধায় সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন সড়কের কংক্রিটের বেরিকেডের সাথে ধাক্কায় মোটরসাইকেলচালক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

১৯ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম রাসেল মিয়া। নিহত রাসেল গোবিন্দগঞ্জের দুলা মিয়ার ছেলে। তিনি বগুড়া গাবতলীর সৈয়দ আহমেদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

ওসি জানান, গোবিন্দগঞ্জের ওই এলাকায় সড়ক নির্মাণের কাজ চলছে। বিকল্প পথে যেতে নির্মাণ সড়কে কনংক্রিটের ব্লক দিয়ে রাস্তায় বেড়িকেড দেওয়া আছে। গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে  ওই ছেলের দ্রুতগতির মোটরসাইকেলটি সরাসরি সেই ব্লকে গিয়ে ধাক্কা খায়। এতে ওই যুবকের মাথা, চোখের ওপর, কপালসহ সারা শরীরে ক্ষত-বিক্ষত হয় এবং রাস্তায় ছিটকে পড়ে। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ