রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

মধ্যরাতে অভিযানে ১৬ মোটরসাইকেল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। রোববার মধ্যরাতে যৌথবাহিনীর অভিযানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ও লাইসেন্স না থাকায় ৩০টি মামলা করা হয়েছে।

অভিযানে ৩০টি মামলার মধ্যে ১৬টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে এবং ১৪টি মোটরসাইকেলের চালককে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী বিভিন্ন যানবাহনে কাগজপত্র তল্লাশি করে। অভিযানে প্রায় ৩০টি গাড়িকে জরিমানা করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে শেরপুরে অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ