বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

লোহাগড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন-স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা খান সালাহউদ্দিন। আমাদা জাগরণী ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় বিএনপি নেতা জবদুল শেখ, দুলাল মন্ডল, লোহাগড়া উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য রাকিব শেখ, যুবদল নেতা লবাব মোল্যা, মশিউর শেখ, চঞ্চল, কামরুল মৃধা, রাজা শেখ, পিকুল খান, যুব শেখ, ছাত্রদল নেতা নাদিম শেখ, সুরুজ শেখসহ অনেকে।

উদ্বোধনী খেলায় লোহাগড়ার শালনগর ফুটবল একাদশ এবং কচুবাড়িয়া ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কচুবাড়িয়া ফুটবল একাদশ ১ গোলে জয়লাভ করে।

এনএ/

 

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ