বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

গোয়াইনঘাটে সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট)

দারুস সুন্নাহ পাঠাগার আয়োজিত ‘আদর্শ সমাজ গঠনে সিরাত অধ্যয়নের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে আঙ্গারজুর আলিম মাদরাসার হলরুমে মুহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে ও আসরার আহমদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আঙ্গারজুর আলিম মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা হেলাল আহমদ।

প্রধান আলোচকের বক্তব্য দেন ক্বিরা'আতুল কুরআন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য দেন  মাওলানা শামছুজ্জামান।

হাফেজ জুম্মান আহমদের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসার সাবেক ছাত্র  জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট উপজেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন।

উল্লেখ্য, রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত সিরাত প্রতিযোগিতায় বিজয়ী প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য মাহফুজ আহমদ, মাদরাসা শাখা তালামীযের সভাপতি রমজান, সহ-সভাপতি হাফেজ জুনায়েদ, সেক্রেটারি ইমরান, প্রচার সম্পাদক মারুফ আহমদ, সহ-প্রচার সম্পাদক মুজাক্কির হোসেন, সিদ্দিকুর রহমান আদনান, সদস্য রোমন, মুহসিন প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ