নাটোর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, সব গুম খুনের বিচার ও ফ্যাসিবাদ আওয়ামী লীগসহ সব খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার অসংখ্য নিরাপদ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে যারাই কথা বলেছে, তাদেরই মিথ্যা মামলা দিয়ে জেল-জুলুম ও নির্যাতন চালিয়েছে।
বুধবার বিকেলে জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার উদ্যোগে লালপুর শ্রী সুন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে গণঅভ্যুত্থানে শহীদের বিচারের দাবিতে সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিল। তারা ক্ষমতায় এসে ৫৭ জন চৌকুস বিডিআর কর্মকর্তাকে হত্যা করেছে। বিভিন্ন দলের নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছ