বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

সিরাজগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই গ্রামের লোকজন মসজিদে মাইক দিয়ে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুর করা হয়। মঙ্গলবার সকাল থেকে শিল্পপার্ক এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এলাকাবাসী জানায়, সয়দাবাদ ইউনিয়নের পুনবার্সন খেলার মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।

গত শনিবার মাঠে খেলা চলার সময়ে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ নিয়ে গত দুই দিন দুই গ্রামের মধ্যে চরম উত্তেজনা চলছিল। পাশাপাশি পঞ্চসোনা গ্রামের লোকজন সিরাজগঞ্জ শহরে যাতায়াতের পথে মোহনপুর গ্রামের লোকজন কয়েক দফায় কয়েকজনকে মারধর করে। এ অবস্থায় মঙ্গলবার সকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসী মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কয়েকটি দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবেশ এখন শান্ত। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ