রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোযাখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে।   

আটক নুর মোহাম্মদ (৫০) উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইছচরা গ্রামের সকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ওসি-ডিবি) আশরাফ উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় নাজমা ভিলা নামে একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাই পথ দিয়ে আসা বিদেশী ব্যান্ডের ৮০ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি নুর উদ্দিনকে আটক করে। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ