রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

নওগাঁয় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় পিতা-মাতার উপর অভিমান করে জান্নাতুন মাওয়া ঐশী (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঐশী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল এবং নজিপুর সদর আলহেরা পাড়ার মাহাবুর রহমানের মেয়ে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঐশীর শয়নকক্ষের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাক দেয়, ভেতর থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজায় ধাক্কা দিলে পরে খুলে দেখা যায়- ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তার বাবা মা তাকে বকাঝকা করলে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে।  পুলিশের ধারণা,  মা বাবার উপর অভিমান করে রাতের যে কোন সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্মা করেছে।

পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ