বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিশ্বনবী সা. কে কটূক্তির প্রতিবাদে ভৈরবায় ইমাম কল্যাণ পরিষদের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

মাসুম পারভেজ শাকিল
মহেশপুর প্রতিনিধি

বিশ্বনবী রাসুলুল্লাহ সা.-কে নিয়ে কটূক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানেকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহের মহেশপুরের ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়ন ইমাম কল্যাণ পরিষদ।

শুক্রবার (৪ অক্টবর) ভৈরবা বাজার মসজিদ হতে বাদ আসর মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসসট্যান্ডে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মুসলমানদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারত একেক সময় একেক ইস্যু তৈরি করে। আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই রাসূলকে সা. নিয়ে কটূক্তি করে কেউ কোনোদিন ছাড় পায়নি। রাসূলকে নিয়ে যারা এমন অসভ্য খেলা শুরু করেছে তার খেসারত দিতে প্রস্তুত হোন। যারা প্রিয়নবীর ইজ্জতের বরখেলাপ করবে আমরা তাদের ছাড় দিতে রাজি নই।

তারা আরও বলেন, রামগিরি মহারাজ এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে সাবধান হয়ে যান। ভারত সরকারকে বলছি অনতিবিলম্বে এই কুলাঙ্গারদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন। তা নাহলে ভারত ভেঙে খান খান হয়ে যাবে।

উপস্থিত ছিলেন- পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা হুমায়ুন কবীর, ডা. মাওলানা সাইদুল ইসলাম, সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, সেক্রেটারি মাওলানা তারিফুর রহমান, প্রচার সম্পাদক তারিক হাসান, সদস্য কারী আব্দুল গাফফার প্রমুখ।

এছাড়া বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও তাওহীদি জনতা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ