শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ফরিদপুরে দারুল আরকাম মাদরাসার শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার  শিক্ষকদের  রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

বিভিন্ন আয়োজনে ফরিদপুর জেলায় কর্মরত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার  শিক্ষকদের ৩দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিআইপি কনফারেন্স কক্ষে এ সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ পরিচালক মো. শাহাবুদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার পিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোহাম্মদ বাকাহীদ হোসেন, ফরিদপুর জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) মো. আশেক হাসান।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ফরিদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা কাজী এনামুল হক, স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার সহকারী পরিচালক মো. সুজন আলী।

ইসলামিক সংগীত পরিবেশন করেন মাওলানা মো. আলম হোসেন, মাওলানা মো. হাবিবুল্লাহ ও মাওলানা মো. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে ফরিদপুর জেলায় কর্মরত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার পিএএ । এর আগে শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য প্রদান করেন তিনি। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের সার্বিক সাহায্য ও সহযোগিতা প্রদান করবেন বলে জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ফিল্ড অফিসার মো. রাসেল, সদর উপজেলা সুপার ভাইজার  আব্দুল্লাহ, এলডিএ ইউনুস মন্ডল, জিয়াসমিন রুপা, জহিরুল ইসলাম প্রমুখ।

সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মুফতি মো. তবীবুর রহমান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ