সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো

গহীন পাহাড় থেকে বিপুল অস্ত্র, গ্রেনেডসহ আরসার দুই কমান্ডার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে। এ সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকেও আটক করা হয়েছে।

বুধবার (১৫ মে) ভোররাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের পাশের পাহাড়ে এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, গহীন পাহাড়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ