সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

পৃথিবীকে অশুভ মানুষের দখল মুক্ত করার হাতিয়ার বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, পৃথিবীকে অশুভ মানুষের দখল মুক্ত করার অন্যতম হাতিয়ার হলো বই। বই মানে আলো। বই পড়ে জ্ঞান অর্জন করতে পারলে সমাজ রাষ্ট্রসহ সব জায়গায় আলোকিত মানুষ হিসেবে অবদান রাখা সম্ভব।

তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত বছরব্যাপী স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিমিন হোসেন বলেন, বই পড়ার মাধ্যমে মস্তিষ্কের কাজের ক্ষমতা বেড়ে যায় বহুগুণ। মানুষের মন এবং মননশীলতা বিকাশে তাই বইয়ের ভূমিকা অপরিসীম। বই পড়ে মানুষ তাদের প্রসারিত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজকে নানা ক্ষেত্রে আলোকিত করতে পারে। 

তিনি আরও বলেন, প্রকৃত শিক্ষা একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইও পড়তে হবে। এতেই নিজেকে বিকশিত করা সম্ভব। আলোকিত মানুষ à