বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বাবুনগর মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুস সালামের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাবুনগর মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩জানুয়ারি) রাত ১০টায় মহান আল্লাহর ডাকে সাড়া দেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি জামিয়া বাবুনগর মাদরাসা থেকে ফারেগ হওয়ার পর থেকে অমৃত্যু বাবুনগর মাদরাসায় দ্বীনি খেদমত করেছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকে সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।

আজ (২৪জানুয়ারি )বুধবার বিকাল ৩ টায়  ফটিকছড়ি রাঙ্গামাটিয়া মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে মাওলানা আব্দুল সালাম রাহ. এর ইন্তেকালের জামিয়া বাবুনগরের পরিচালক আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী  গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবার পরিবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ