শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরি ঘাটে ফেরি চলাচল।

শুক্রবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি’র সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পাঁচটি ফেরি ট্রাফিকে রয়েছে।
গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী তিনটি ফেরি চলাচল করছে। ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। ফলে রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। পরে শুক্রবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ