বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

‘ইসলামের পথে চলে, দালালি করে না এমন প্রকৃত আলেমদের ছেড়ে দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আলেম নামে যারা কুলাঙ্গার আমি সেই সব জালেমদের কথা বলছি না। আমি বলছি যারা ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, সত্যিকারে ইসলামের পথে চলে, কোন দালালি করে না- এমন প্রকৃত আলেমদের ছেড়ে দিন। তাদেরকে আর জেলে রাখবেন না।’ 

মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া বটতলা বাজারে গামছা মার্কার এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে আসেনি সেটা তাদের বিষয়। কিন্তু তারা যদি আগামীকাল থেকে কোনো খুন-খারাপি না করে, তারা যদি কাউকে মারধর না করে তাহলে তাদের হয়রানি করা যাবে না। শুধু রাজনীতি করে, বিএনপি করে বলেই তাদের হয়রানি করা যাবে না, করবেন না।


এ সময় বেগম নাসরিন কাদের সিদ্দিকী, সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ব্যারেস্টার কুড়ি সিদ্দিকী, পৌর মেয়র রাহাত হাসান টিপুসহ স্থানীয় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেত-কর্মীরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ