মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিলের ফল প্রকাশ শনিবার

বিমানবন্দর সড়কের যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এই করিডোরে চলাচলরত সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়।

বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের পশ্চিম পাশে সড়ক উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য ঢাকা থেকে ময়মনসিংহগামী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এই করিডোরে চলাচলরত সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ