হাবিব মুহাম্মাদ
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর দারুল উলুম আলিয়া মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান সাহেবের নামাজে জানাযা আজ সকাল ৮ টায় তার নিজ বাড়ি 'মান্দারি ইশাআতুল উলুম মাদরাসা' প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। তার নামাজে জানাযায় অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নেসার আহমদ ও ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল এবং আশরাফুল মাদারিস বটতলী মাদরাসার মুহতামিম মাওলানা মামুন ও লক্ষ্মীপুর উপনির্বাচনের এমপি পদপ্রার্থী মিয়া গোলাম ফারুক ।
এছাড়া অংশগ্রহণ করেছেন প্রায় সকল মাদরাসার শিক্ষক, তার শিষ্য,ভক্তবৃন্দ এবং স্থানীয় আলেম উলামা সহ হাজারো মুসল্লী। নামাজে জানাযার ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা নোমান সিদ্দিকী। জানাযা পর তাকে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
