মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নাগেশ্বরীতে উৎসব মুখর পরিবেশে ‘সীরাত প্রতিযোগিতা’ অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে আল-ইনসাফ ফাউন্ডেশন এর ক্বিরাত, নাত ও সীরাতুন্নবী সা. প্রতিযোগিতা ২০২৩।

১২ অক্টোবর (বৃহস্পতিবার) আল-ইনসাফ ফাউন্ডেশন এর উদ্যোগে রবিউল আউয়াল মাস উপলক্ষে নাগেশ্বরী পৌর হলরুমে উৎসব মুখর এই আয়োজন করা হয়। মুহাম্মাদ ইউনুস আলীর সঞ্চালনায় উক্ত ক্বিরাত, নাত ও সীরাতুন্নবী সা. প্রতিযোগিতা সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে।

ব্যাপক সাড়া জাগানো এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কওমী মাদরাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, চন্ডিপুর কওমী মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল হান্নান কাসেমী, নাগেশ্বরী ইমদাদুল উলুম মাদরাসার আমীরে শুরা মাওলানা শহিদুল ইসলাম, নাগেশ্বরী খাতুনে জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।