মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের সব ভাড়া পরিশোধ করলেন প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত


মো. আবদুল কাইয়ুম মিয়া (৪৪) কলেজে পড়াকালীন সময়ে আনন্দের জন্য বন্ধুদের সঙ্গে ট্রেনে চড়ে ভ্রমন করতেন । প্রায় সময়ই বন্ধুরা মিলে বিভিন্ন স্টেশনে নেমে যেতেন, ঘোরাফেরা শেষে ফিরতি ট্রেনে আবার চলে আসতেন। তার ভাষ্যমতে ওই সময় তারা কেউ ট্রেনের টিকিট কাটতেন না। এইভাবে তিনি বহুবার বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছেন।ছাত্র জীবনে পকেটে টাকা না থাকায় এবং সচেতনতার অভাবে তিনি এমনটা করতেন । দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফেরার পর তার মধ্যে অনুশোচনা হয়। স্টেশনে এসে রেলওয়ে কর্তৃপক্ষের হাতে ট্রেন ভ্রমণ বাবদ বকেয়া এক হাজার পাঁচ টাকা বুঝিয়ে দেন তিনি।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আবদুল কাইয়ুম মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার কুমরাদি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাইয়ুম দুপুরে স্টেশনে এসে জানান, তিনি ছাত্রাবস্থায় বহুবার ট্রেনে বিনা টিকেটে ভ্রমণ করেছেন। এটি এখন তার মধ্যে পাপ বোধের জন্ম দিচ্ছে। ট্রেন একটি সরকারি প্রতিষ্ঠান। এর রাজস্ব দেশের ১৮ কোটি মানুষ ভোগ করে। সে নিজের অনুশোচনার জন্য স্টেশনে টাকা জমা দিতে চাà