বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী ওঠানো নিয়ে প্রতিযোগিতায় থাকা বিআরটিসির দুটি দোতলা বাসের একটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের পিলারে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির দোতলার ছাদ আংশিক বিধ্বস্ত হয়ে একপাশে ভেঙে পড়ে। ভয় পেয়ে জানালা দিয়ে লাফিয়ে নামেন যাত্রীরা।

ঘটনার বিষয়ে তেজগাঁও অঞ্চলের ট্রাফিক সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, “ফার্মগেট এলাকায় বিআরটিসির একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ধাক্কা মেরে দুর্ঘটনার শিকার হয়। একজন সামান্য আহত হয়েছেন।”

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানা গেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ