ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীর ধূমপান করতে না করায় গোলাম মোস্তাকীম রিংকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার তাকে আদালতে উপস্থিত করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তার জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান রিংকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার পুলিশ অভিযুক্ত রিংকুকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ফেসবুকে পোস্ট করে তথ্যটির সত্যতা নিশ্চিত করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রাজধানীর লালমাটিয়ায় আড়ংয়ের পাশের দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে রিংকুর ‘আপত্তি’ থেকে ‘বাকবিতণ্ডা’ ও মানুষ জড়ো হয়ে উ