রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িকে চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ীতে তার গাড়িকে চাপা দেয় একটি ট্রাক।

জানা গেছে, মাতুয়াইল ও গুলিস্তানে দুইবার দুর্ঘটনার শিকার হয় হাসনাতের গাড়ি। মাতুয়াইলে আঘাত করে পালিয়ে যায় একটি ট্রাক। গুলিস্তানে আঘাত করে একটি মিনি ট্রাক।

এসব দুর্ঘটনাকে পরিকল্পিত হামলা বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

এর আগে, বুধবার সন্ধ্যায় চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে ঢাকা ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরের একটি গাড়িকে চাপা দেয় একটি ট্রাক। এ ঘটনায় ট্রাকের চালক মজিবুর রহমান (৪০) ও হেলপার তার ছেলে রিফাত মিয়াকে (১৮) আটক করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ