মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

নয় দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বুধবার সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করেন তারা।

সকালে নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সচিবালয়ে প্রবেশের সব পথ বন্ধ রাখা হয়। এ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হতে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেয়া কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল, দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে জাতীয় পে-কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করাসহ নয় দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ।

সকালে সংযুক্ত পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ৬নং ভবনের সামনে সমবেত হয়ে নয় দফা দাবিতে বিক্ষোভ করেন। বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে কর্মকর্তা কর্মচারীরা একটি মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। এ সময় সচিবালয়ের প্রবেশ পথগুলো বন্ধ করে দেয়া হয়, নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর পরিষদের নয় দফা দাবি তুলে ধরেন।

তিনি বলেন, পূর্বের ন্যায় শতভাগ পেনশন ও গ্র্যাচুইটির হার ৪০০ টাকা বাড়ানো, সকল স্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম স্কেল চালু করা, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা ৫ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, সচিবালয় কর্মচারীদের জন্য ভাতা ও রেশনিং প্রথা চালু করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ