রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৫ নভেম্বর ইসলামী মহাসম্মেলন সফলের আহ্বান খেলাফত আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াত ও তাবলীগ, কওমী মাদরাসা এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে ০৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ৯ টায় অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলন সফল করা এবং ঢাকাবাসীর প্রতি সারাদেশ থেকে সম্মেলনে যারা আসবেন তাদের যথাসাধ্য সহযোগিতা করার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

সেইসাথে সম্মেলনকে সফল করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দুআ-কান্নাকাটি অব্যাহত রাখা এবং সম্ভাব্য সকল বিভ্রান্তিমূলক অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবানও জানান তারা।

গতকাল (০২ নভেম্বর ২০২৪) শনিবার রাত ৮ টায় রাজধানীর লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের মাসিক পরামর্শ সভা থেকে নেতৃবৃন্দ এই আহবান জানান।