রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোহাম্মাদপুরে আন-নূর ইসলামিয়া নৈশ মাদরাসায় তাবলীগের জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মাদ ইয়ামিন ||

ঢাকা মোহাম্মাদপুরের বসিলায় আন-নূর ইসলামিয়া নৈশ মাদরাসায় তাবলীগের জোড় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) ফজরের পর জোড়টি শুরু হয়ে সকাল ছয়টা পয়তাল্লিশ মিনিটের দিকে শেষ হয়।

এসময় বয়ান করেন আন-নূর ইসলামিয়া নৈশ মাদরাসার মুহতামিম মাওলানা জোবায়ের মাজাহেরী ও মোহাম্মাদপুর লাউতলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলাম।

বয়ানে তারা দ্বীনের মেহনতকে গুরুত্ব দিয়ে আসন্ন তিন চিল্লার সাথীদের জোড়ে সকলের উপস্থিতি কামনা করে বিশ্ব ইজতেমাকে সফল করতে এবং ইজতেমা থেকে বেশি বেশি জামাত বের হতে পারে সেই প্রস্তুতির উপর জোর দেন।

এসময় উপস্থিত ছিলেন আন-নূর নৈশ মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা গোলাম রাব্বী ও দারুল ইকমা মাওলানা মাহমুদুল হাসানসহ অসংখ্য তিন চিল্লার সাথী ও ধর্মপ্রাণ মুসল্লীরা।

বয়ান শেষে সকলের জন্য স্থানীয় সাথীরা অতিথি ও মুসল্লীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন।

এনএ/