বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


মাদরাসাবিরোধী অপপ্রচার ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

বিশেষ প্রতিনিধি

কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার, বিদ্বেষ ছড়ানো, হামলা এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)। একই সঙ্গে মাদরাসার অভ্যন্তরে কোনো ধরনের অনিয়ম, অপরাধ কিংবা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের ঘটনা ঘটলে সেগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নীতিগত অবস্থান ঘোষণা করতে যাচ্ছে বোর্ডটি। এ ক্ষেত্রে কোনো অপরাধ বা অনিয়মকে প্রশ্রয় না দিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা ভাবছে।

আগামী ১২ নভেম্বর বেফাকের শূরা সদস্যদের এক জরুরি বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে মাদরাসার বিরুদ্ধে সাম্প্রতিক অপপ্রচার, বিদ্বেষমূলক প্রচারণা, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কিছু ক্ষেত্রে গণমাধ্যমে তথ্য যাচাইয়ের আগেই অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া ‘মিডিয়া ট্রায়াল’ গুরুত্ব পাবে। পাশাপাশি এসব পরিস্থিতিতে বেফাকের করণীয়, সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়েও আলোচনা হবে।