রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


জুলাই চব্বিশ গণঅভ্যুত্থান: হাসান আল মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

৫ আগস্ট ২০২৪। বাংলাদেশের জাতীয় ইতিহাসে স্মরণীয় একটি দিন। টানা ১৫ বছর ক্ষমতার দাপট দেখানো আওয়ামী লীগ স্বৈরশাসনের অবসাট ঘটে এ দিন। জামাত-বিএনপি, হেফাজতে ইসলামসহ রাজনৈতিক-অরাজনৈতিক সর্বজন শ্রদ্ধেয় আলেমসমাজসহ সর্বশ্রেণির প্রতিটি মানুষ দীর্ষ ১৫ বছর রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হন। সকল শ্রেণি-পেশার ক্ষোভ গণ বিক্ষোভে রূপ নেয় ২০২৪ সালে এসে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্টে গণভবন থেকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ‘সি-১৩০জে’ হারকিউলিস পরিবহন বিমানযোগে ভারতে পালিয়ে আশ্রয় নেন জগদ্দল পাথরের মত চেপে থাকা বাংলার ইতিহাসের প্রভাবশালী স্বৈরশাসক- শেখ হাসিনা।

আন্দোলনের নেতৃত্বে:

আন্দোলনের নেতৃত্বে ছিল ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। স্কুল-কলেজ, মাদরাসা-ভার্সিটির সর্বশ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে ২০২৪ সালের ১ জুলাই এটি গঠিত হয়। আন্দোলন সফল করতে ৮ জুলাই সংগঠনটি ৬৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে, যার মধ্যে ২৩ জন সমন্বয়ক ও ৪২ জন সহ-সমন্বয়ক ছà¦