বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


গুম হওয়া ছেলের সন্ধান চেয়ে হেফাজত নেতা মাওলানা আহমাদ আলী কাসেমী’র মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

১১ বছর আগে ২০১৩ সালে গুম হওয়া ছেলের সন্ধান পেতে মামলা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী।

আজ রোববার (১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে তিনি রাজধানী ঢাকার হাজারীবাগ থানায় তিনি মামলাটি দায়ের করেন।

মাওলানা আহমাদ আলী কাসেমী আওয়ার ইসলামকে বলেন, তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী  মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি শহিদুল হক, তৎকালীন র‍্যাব মহাপরিচালক, মো: মোখলেছুর রহমান, তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমদ, তৎকালীন ডিবি প্রধান মনিরুল হকসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে মামলায় আসামী করা হয়েছে।

সন্তান গুমের ১১ বছর বিলম্ব করে মামলা করার কারণ হিসেবে তিনি আওয়ার ইসলামকে বলেন, আমরা ইতোপূর্বে গুলশান এবং হাজারীবাগ থানায় একাধিকবার মামলা এবং জিডি (সাধারণ ডায়েরি) করতে চেয়েছি। কিন্তু থানার কর্তব্যরত অফি