মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

বেফাকের ‘জাতীয় কাউন্সিল’ যাত্রাবাড়ী মাদরাসায়, বাস্তবায়ন কমিটি গঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| কাউসার লাবীব ||

আগামী ৭ অক্টোবর রাজধানীর ‘জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসা’য় অনুষ্ঠিত হবে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের জাতীয় কাউন্সিল। কাউন্সিলে সারাদেশের বেফাকভুক্ত মাদরাসার সদস্যদের মতামতের ভিত্তিতে বেফাকের সভাপতি ও মহাসচিব মনোনীত হবে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বোর্ডটির খাস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এছাড়া জাতীয় কাউন্সিল সুষ্ঠভাবে সম্পন্নের জন্য গঠন করা হয় বাস্তবায়ন কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। 

সূত্র বলছে, বাস্তবায়ন কমিটি’র আহবায়ক হিসেবে রাখায় বোর্ডের কো-চেয়ারম্যান মাওলানা সাজেদুর রহমানকে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল হামিদ(পীর মধুপুর), মাওলানা জাফর আহমাদ (ঢালকানগর), মুফতী মনসূরুল হক, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুনীরুজ্জামান, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী প্রমূখ।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর (শনিবার) বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে শুরা বৈঠকে ‘জাতীয় কাউন্সিল’র সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বৈঠকে গঠনতন্ত্র সংশোধনের অনুমোদন, দুস্তুরুল মাদারাসি (মাদরাসা পরিচালনা নীতিমালা) অভ্যন্তরীণ অডিটসহ  বিষয়ের অনুমোদন হয়।

উল্লেখ্য, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. -এর ইন্তেকালের পর শূন্যপদে সভাপতি মনোনীত হন আল্লামা মাহমুদুল হাসান। ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুসের পদত্যাগের পর মহাসচিব পদে মনোনীত হন মাওলানা মাহফজুল হক।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ