বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী দেবে খেলাফত মজলিস ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির সেই বাবা এখনো জীবিত! হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। 

পীর সাহেব চরমোনাই বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’সহ যে কোন বিপদ-বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে থাকেন। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, ‘জলে-স্থলে যত বিপদ, আপদ, বালা-মুসিবত এগুলো মানুষের কৃতকর্মের ফল’। এজন্য যে কোন বিপদে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থণার করার সাথে সাথে নিরাপদ আশ্রয়ে থাকা সেইসাথে তওবা ইস্তেগফার করে আল্লাহ পাকের রহমত কামনা করা প্রতিটি মুমিন মুসলমানের কর্তব্য।

ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই বলেন, যে কোন বিপদে হিম্মতহারা বা ধৈর্য্যহারা না হয়ে আল্লাহর সাহায্য প্রার্থণা করা উচিত। তিনি বলেন, ঘুর্ণিঝড় মোকাবেলা করার শক্তি মানুষের নেই। নিরাপদ আশ্রয়ে যাওয়া মানুষের কাজ এবং বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর সাহায্য কামনা করা বান্দা হিসেবে দায়িত্ব। তিনি বলেন, বিপদে আল্লাহর নাম স্মরণ রাখা এবং তওবা করা, গোনাহ থেকে বিরত থাকা এবং নেককাজ বাড়িয়ে দেয়া। তাহলে আল্লাহ আমাদের সকলকে ভাল রাখবেন, বিপদমুক্ত রাখবেন।

পীর সাহেব চরমোনাই প্রশাসনে নিয়োজিত সংশ্লিষ্ট বিভাগকে প্রস্তুত রাখা যেন কোন বিপদে পড়লো মানুষের পাশে দাড়াতে পারেন এবং আশ্রয়কেন্দ্রগুলোকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ