সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ঈমান শেখার জন্য আমরা এই ময়দানে এসেছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়েখ ওমর খতিব, জর্ডান

শুক্রবার বাদ জুমার বয়ান -
আল্লাহ তায়ালা একমাত্র বানানেওয়ালা। তিনি সব সৃষ্টি করেছেন কারও মুখাপেক্ষী হওয়া ছাড়া। তার কোনো শরিক নেই। সম্ভব জিনিসও তার মুহতাজ আর অসম্ভব জিনিসও তার মুহতাজ। এই দুনিয়ার সবকিছু এটাই প্রমাণ করে যে, তিনি একমাত্র স্রষ্টা। পৃথিবীর সবকিছু তাঁর সৃষ্টির বহিঃপ্রকাশ। আল্লাহ কোনোকিছু করতে চাইলে মাধ্যম দিয়েও করতে পারেন, আবার মাধ্যম ছাড়াও করতে পারেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া জিবরাইল আলাইহিস সালামের ফুঁকে বানিয়েছেন। আল্লাহ তায়ালা খালেক হওয়ার পাশাপাশি মালেক। তার কাছে সব মালিকানা। তিনি রাজিক। তিনি রিজিকদাতা। তিনি চাইলে মাধ্যম দিয়ে রিজিক দিতে পারেন আবার চাইলে মাধ্যম ছাড়াও রিজিক দিতে পারেন। তিনি মারিয়াম আলাইহিস সালামকে শীতের সময় গরমের ফল, গরমের সময় শীতের ফল দিয়েছেন। আল্লাহ ফেরেশতাদের কোনো রিজিক ছাড়াই পরিচালিত করেন। ফেরেশতারা কেমন বড়? তাদের একজন হলেন হজরত জিবরিল আলাইহিস সালাম। তার রয়েছে ৬০০ ডানা। দুটি ডানা প্রসারিত করলে জমিন থেকে আসমান পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বেষ্টন করে ফেলে। কাউমে লুতকে ডানার অগ্রভাগ দিয়ে উপরে নিয়ে জমিনে উল্টে ফেলেছেন। তাদের আরেকজন হলেন ইসরাফিল আলাইহিস সালাম। তার এক ফুৎকারে আসমান-জমিন, চাঁদ-সুরুজ, গ্রহ-তারা, পাহাড় পর্বত সব তছনছ হয়ে যাবে। আল্লাহ কোনো আসবাবের মুহতাজ নন বরং আসবাব তার উদ্দেশ্য পূরণে আল্লাà¦