বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বাংলাদেশিদের উদ্যোগে পর্তুগালে ইউরোপের বৃহৎ ঈদ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মার্তিম মুনিজ পার্কে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এটি পর্তুগাল তথা ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত।

স্থানীয় সময় শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টায় ঈদুল ফিতরের এ জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশিদের উদ্যোগে লিসবনের প্রধান এই জামাতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। স্থান সংকুলান না হওয়ার কারণে অনেকেই নামাজে অংশগ্রহণ করতে পারেননি। ধারণা করা হচ্ছে- ৫ হাজার ধারণক্ষমতার এই ঈদগাহটিতে সাত থেকে আট হাজার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।

বন্দর নগরী পর্তো শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রধান ঈদ জামাত ত্রিনিদাদ মেট্রো স্টেশনে সকাল ৯ টায় এবং হামজা র. মসজিদে সকাল ১১ টায় , তাছাড়া ভিলানোভা দা মিলফন্টেস, ব্রাগা, ভিজু , আলগারভ, ফারু সহকারে আরও বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

একমাস নিরবচ্ছিন্ন সিয়াম সাধনার পর খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা।

কেএল/