শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ

ফরিদপুরে ব্যবসায়ীদের ১০ লক্ষাধিক টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের তারাইল- সদরপুর সড়কের চরদুয়াইড় নামক স্থানে গাছ কেঁটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে গরু ব্যবসায়ীদের ট্রাক গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকে থাকা ৬ গরু ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে বলে জানা গেছে।

এতে ডাকাত দলের হামলায় ৩ গরু ব্যবসায়ী আহত হয় এবং তাদের বহনকারী ট্রাকটি ব্যাপক ভাংচুরের শিকার হয়।

রোববার দিবাগত ভোররাতে স্থানীয় চরদুয়াইড় এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ট্রাকটি উদ্বার করে। সোমবার দুপুরে ঘটনায় জড়িত সন্দেহে জুয়েল তালুকদার(২৬) নামে একজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকা থেকে একটি ট্রাকযোগে মিরাজ মাতুব্বর, আলামীন, মমিন সর্দার, ফরিদ মুন্সি, ওমর শেখ,আমিনুল সহ ৬ গরু ব্যবসায়ী গরু ক্রয়ের জন্য খুলনার উদ্যেশ্যে বের হন। ভোর আনুমানিক ৫ টার দিকে স্থানীয় দুয়াইড় এলাকার ওই সড়কের একটি ফাঁকা জায়গায় পৌঁছলে ২০/৩০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল রাস্তার পাশের গাছ কেটে প্রতিবন্ধী তৈরি করে ব্যবসায়ীদের বহনকারী ট্রাকটি থামায়।

এ সময় তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ট্রাকটির উপর তান্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। তাদের হামলায় ট্রাক চালক ও ৩ ব্যবসায়ী আহত হয়। পরে তাদের কাছে থাকা গরু ক্রয়ের প্রায় ১০ লক্ষাধিক টাকা লুটে নেয়। এ সময় তাদের আর্তচিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে এবং স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষনা দেয়। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে ডাকাতদল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ফেলে সর্বস্ব কেড়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রামদা,চাইনিজ কুড়াল, ছ্যান, চাপাতি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত গাছ কাঁটার করাতে রায়হান খুদিত থাকায় স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী রায়হানকে আটক করে পুলিশ। তাকে আটক করার পর তার নিকট থেকে করাত কে নিয়েছে বিষয়টি নিশ্চিত করে।

ঘটনাস্থলে আসা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক অমিয় মজুমদার সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তদন্তের পর জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকা থেকে ঘটনায় সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করা হয়। দোষীদের অচিরেই গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ